Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> জেনে নিন

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখবেন যেভাবে

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০০: ৩৬
স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখবেন যেভাবে

স্মার্টফোনে শতভাগ চার্জ দেওয়া কি ব্যাটারির জন্য ক্ষতিকর? কীভাবে ব্যাটারি বেশি দিন টিকবে? সারা রাত চার্জ দিলে কি ফোনের সমস্যা হতে পারে? এমন অনেক প্রশ্নই ঘুরপাক খায় আমাদের মাথায়। চলুন জেনে নিই স্মার্টফোনের ব্যাটারি যেভাবে ভালো রাখবেন।

Advertisement

মোবাইল কখন চার্জ দিতে হবে

স্মার্টফোনে ৫০ শতাংশ থেকে ৯০ শতাংশের মধ্যে চার্জ থাকা ভালো। চার্জের পরিমাণ ৫০ শতাংশের চেয়ে কমে গেলে চার্জ দিতে হবে। তবে চার্জ ৯০ থেকে ৯৫ শতাংশ হয়ে গেলে চার্জার খুলে ফেলবেন।

চার্জ ২০ শতাংশের কম নয়

Advertisement
Advertisement
Advertisement

স্মার্টফোনের ব্যাটারির চার্জ ২০ শতাংশ থেকে কমে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। শুধু তা-ই নয়, ২০ শতাংশ থেকে কমে যাবার আগেই ফোন চার্জে দিতে হবে।

১০০ শতাংশ চার্জ নয়

স্মার্টফোনের ব্যাটারি ১০০ শতাংশ চার্জ না দেওয়াই ভালো। তবে মাসে সর্বোচ্চ দুই বার ০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া যেতে পারে। কিছু গবেষণায় এটা ব্যাটারির জন্য ভালো বলে প্রমাণিত হয়েছে।

চার্জিং অবস্থায় স্মার্টফোন ব্যবহার

স্মার্টফোন চার্জ হতে থাকা অবস্থায় ব্যবহার না করাই ভালো। এতে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে ব্যাটারি বিস্ফোরণের নজিরও পাওয়া যায়।

ব্যাটারি অপ্টিমাইজেশন অ্যাপ ব্যবহার

অ্যানড্রয়েড মোবাইল ফোনে সব সময় কিছু না কিছু অ্যাপ কাজ করতে থাকে। তাছাড়া কিছু ব্যাকগ্রাউন্ড ফাংশন, যেগুলোর দরকার নেই সেগুলো ফোনের চার্জ ব্যবহার করতে থাকে। ব্যাটারি অপ্টিমাইজেশন অ্যাপ ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো বন্ধ করা যায়। ফলে ব্যাটারির চার্জ থাকে দীর্ঘ সময়। এ রকম কিছু অ্যাপ হলো ব্যাটারি ডক্টর, ক্যাসপারস্কাই ব্যাটারি লাইফ, ব্যাটারি পিআই অ্যান্ড অপ্টিমাইজেশন।

সারারাত স্মার্টফোন চার্জ দেওয়া

সারা রাতের জন্য ফোন চার্জে লাগিয়ে রাখাটা ব্যাটারির জন্য ক্ষতিকর। যতটুকু চার্জের প্রয়োজন, তার থেকে বেশি পরিমাণে চার্জে দিয়ে রাখলে ব্যাটারিতে তার খারাপ প্রভাব পড়ে এবং চার্জের সঙ্গে সংশ্লিষ্ট অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তাই সারা রাত মোবাইল চার্জে লাগিয়ে রাখবেন না।

যেকোনো চার্জার বা পাওয়ার ব্যাংক ব্যবহার

অন্য ব্র্যান্ড বা মডেলের চার্জার এবং পাওয়ার ব্যাংক ব্যবহার করলে স্মার্টফোনের ক্ষতি হতে পারে। এতে ব্যাটারির আয়ু কমে যায়। অনেক ক্ষেত্রে সস্তা চার্জার ব্যবহার করার ফলে ব্যাটারিতে আগুন পর্যন্ত লেগে যাওয়ার ঘটনাও ঘটে। তাই এ ধরনের কাজ এড়িয়ে চলতে হবে।

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি

বিষয়: ব্যাটারি অপ্টিমাইজেশনস্মার্টফোনবিজ্ঞান ও প্রযুক্তি
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।