Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

জাতীয় সংলাপে বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের আহ্বান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৭: ৩৭
জাতীয় সংলাপে বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের আহ্বান

দেশের সকল নাগরিকের জন্য সংবিধানে ঘোষিত সমতা, মর্যাদা ও ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করতে এবং বৈষম্যের শিকার প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা জোরদার করতে একটি সমন্বিত বৈষম্যবিরোধী আইন দ্রুত প্রণয়নের আহ্বান জানিয়েছেন জাতীয় সংলাপের বক্তারা। আজ বুধবার রাজধানীর হোটেল সারিনায় নাগরিক উদ্যোগ, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), বাংলাদেশ দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলন (বিডিইআরএম) এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর যৌথ উদ্যোগে ‘বৈষম্যবিরোধী আইন’ শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়।

Advertisement

সংলাপে সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগের চেয়ারপারসন ড. মেঘনা গুহঠাকুরতা। সূচনা বক্তব্য প্রদান ও আলোচনা সঞ্চালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন।

স্বাগত বক্তব্যে বনশ্রী মিত্র নিয়োগী কেবল আইন প্রণয়নের চেয়ে তার কার্যকর বাস্তবায়নের ওপর জোর দেন এবং বৈষম্যের শিকার মানুষের অধিকার রক্ষায় একটি সহজলভ্য আইনি কাঠামোর দাবি জানান।

মূল প্রবন্ধে জাকির হোসেন দেশের কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক বৈষম্য তুলে ধরে জানান, সংবিধানে সমতার কথা থাকলেও দলিত, চা-শ্রমিক, বেদে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও জেন্ডার বৈচিত্র্যময় জনগোষ্ঠী এখনও বঞ্চনার শিকার; কারণ দেশে কোনো সমন্বিত বৈষম্যবিরোধী আইন নেই।

Advertisement
Advertisement
Advertisement

বিশেষ অতিথি ড. মোহাম্মদ মহিউদ্দিন বৈষম্যবিরোধী আইনকে সংবিধান, আন্তর্জাতিক অঙ্গীকার ও এসডিজি অর্জনের জন্য জরুরি উল্লেখ করে বৈষম্যের স্পষ্ট সংজ্ঞা এবং সহজ প্রতিকার ব্যবস্থার ওপর গুরুত্ব দেন।

আইন কমিশনের নয়ন বড়াল প্রস্তাবিত আইনে ক্ষতিপূরণের পাশাপাশি বৈষম্যমূলক সামাজিক চর্চা বদলানোর ব্যবস্থা ও শক্তিশালী তদারকি কাঠামোর আহ্বান জানান।

প্রান্তিক প্রতিনিধিদের মধ্যে খন্দকার জাহুরুল আলম প্রতিবন্ধীদের বিচারপ্রাপ্তির বাধা এবং উত্তম কুমার ভক্ত দলিতদের প্রতি সামাজিক কলঙ্কের কথা তুলে ধরেন।

সবশেষে, ড. মেঘনা গুহঠাকুরতা বলেন, এসব বাস্তব অভিজ্ঞতা আইন প্রণয়নে ভূমিকা রাখবে। বক্তারা দেশের সব নাগরিকের সম-অধিকার ও সুরক্ষা নিশ্চিত করে একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে দ্রুত একটি শক্তিশালী ও কার্যকর বৈষম্যবিরোধী আইন পাসের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

বিষয়: বৈষম্যসংবিধানআইন
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

    পাঁচজন বিশিষ্ট আন্তর্জাতিক ব্যক্তিত্বের সমন্বয়ে আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদ গঠন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। পরিষদে রয়েছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট, মালির সাবেক প্রধানমন্ত্রীসহ সুশাসন, কূটনীতি ও আন্তর্জাতিক উন্নয়ন খাতের বিশেষজ্ঞরা।

  • সৌরবিদ্যুৎ: অর্থ বিভাগ-পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর

    সৌরবিদ্যুৎ: অর্থ বিভাগ-পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর

    এ উদ্যোগের আওতায় পিকেএসএফ সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে গ্রাহক পর্যায়ে ছয় শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। এ লক্ষ্যে ‘নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচি’ নামে একটি বিশেষায়িত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

  • বাংলাদেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা এনেছে স্মার্ট টেকনোলজিস

    বাংলাদেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা এনেছে স্মার্ট টেকনোলজিস

    বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও প্রোডাকশন খাতের জন্য ক্যাননের চারটি নতুন ইমেজিং পণ্য উন্মোচন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। উন্মোচন করা পণ্যগুলো হলো ক্যানন EOS C50, ক্যানন XA65, ক্যানন XF605 এবং ক্যানন PTZ CR-N100 ক্যামেরা।

  • হিজাব বিতর্ক, রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপন সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা

    হিজাব বিতর্ক, রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপন সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের বিরুদ্ধে হিজাব নিয়ে কথিত মন্তব্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালিমা লেপন এবং ক্রমবর্ধমান ধর্মান্ধকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছে নাগরিক সমাজ।