নারী ক্রিকেট

এশিয়ান গেমস: ভারতের কাছে আরেকটি অসহায় আত্মসমর্পণ
এশিয়া কাপে দুই দলের লড়াইয়ের দশ দিনের মধ্যে আরেকটি ম্যাচেও ভারতের বিপক্ষে একই পরিণতি বরণ করতে হলো বাংলাদেশকে। প্রতিপক্ষকে সামান্যতম প্রতিদ্বন্দ্বিতা ছুড়তে ব্যর্থ হয়ে নিগার সুলতানার দল যথারীতি হারার আগেই হেরে বসলেন। বোলারদের পর ব্যাটসম্যানদের নখদন্তহীন পারফরম্যান্সে তাই শেষ হলো বাংলাদেশের মে

২৫ ম্যাচে ২২ হার, এবার ভারত-বাধা পেরোবে বাংলাদেশ?
সম্প্রতি শেষ হওয়া নারী এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই রেশ না কাটতেই আবারও দলটির সামনে নিগার সুলতানার দল এবং সেটাও সেমিফাইনালের মঞ্চেই। কোনো ম্যাচ না খেলেই শেষ চারে জায়গা করে নিলেও তাই বাংলাদেশকে পড়তে হচ্ছে কঠিন চ্যালেঞ্জের মুখে।

অধিনায়কত্ব ছাড়তে চান নিগার, ‘সিদ্ধান্ত’ নেয়নি বিসিবি
সদ্য সমাপ্ত নারী এশিয়া কাপে বাংলাদেশের ব্যর্থতার জেরে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে এশিয়ান গেমস শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত পদক

নারী ক্রিকেট: নিগারের বিরুদ্ধে অনেক অভিযোগ
অনেকটা সময় ধরেই নারী ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন ধরা হয় নিগার সুলতানাকে। ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কও তিনি। তবে এশিয়া কাপে ভরাডুবির পর একই সঙ্গে দলে তার ভূমিকা এবং নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। দলের ভেতর তো বটেই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) নিগারকে নিয়ে বাড়ছে অসন্তোষ।

‘সম্মানজনক পরাজয়ে’ এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়
ভারতের এই দলের সবচেয়ে বিপজ্জনক দুই ব্যাটসম্যানের একজন ফিরলেন দ্রুতই। শেফালি ভার্মাকেও বারবার সমস্যায় ফেললেন বোলাররা, তবে হতাশ করলেন ফিল্ডাররা। একের পর এক ক্যাচ মিস করে ভারতকে চাপে ফেলার সুযোগ নষ্ট করলেন তারা। শেফালি করলেন ফিফটি, ভারত পেল বিশাল স্কোর।

শ্রীলঙ্কা ৬ : বাংলাদেশ ০
সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টানা হারের তালিকা লম্বা হল আরও। বোলারদের দক্ষতায় জেতার সুবর্ণ সুযোগ এলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি মেয়েরা। এশিয়া কাপের রোমাঞ্চকর ম্যাচে হারলেও শেষ চারের আশা টিকিয়ে রেখেছে বাংলাদেশ।

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অগ্নিপরীক্ষা
এশিয়া কাপের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে বড় ব্যবধানে হারানো বাংলাদেশ মাঠে নামছে নিজেদের দ্বিতীয় ম্যাচে, আর প্রতিপক্ষ শক্তিশালী শ্রীলঙ্কা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়েও রাখতে পারে বড় ভূমিকা। ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ৭১ রানে।

ভারতের ব্যাটারই হলেন মেয়েদের ক্রিকেটের ‘শচীন টেন্ডুলকার’
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান বা সেঞ্চুরির রেকর্ডে সংখ্যাটা যে টেন্ডুলকারের ধারের কাছেও হবে না, সেটাই স্বাভাবিক। তবে একটা জায়গায় আজ মেয়েদের ক্রিকেটও ‘শচীন টেন্ডুলকারে’র দেখা পেয়ে গেল! ভারতেরই স্মৃতি মান্ধানা হয়ে গেলেন মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরি করা ব্যাটার।

এশিয়া কাপ: বড় জয়ে আসর শুরু বাংলাদেশের
নবাগত ইন্দোনেশিয়ার জন্য ম্যাচটা ইতিহাসের, নারী এশিয়া কাপে যে এটি তাদের প্রথম লড়াই। বল হাতে ভালো করলেও ব্যাট হাতে পাত্তাই পেল না বাংলাদেশের কাছে। বড় জয়ে আসর শুরু নিগার সুলতানাদের। অনভিজ্ঞ ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের করতে পারে ৮ উইকেটে মাত্র ১২৯ রান৷ অথচ এক পর্যায়ে স্কোর ছিল ১৭ ওভারে ৪ উই

এশিয়া কাপের শুরুতেই মেয়েদের সামনে অচেনা ইন্দোনেশিয়া
আট বছর আগে এই এশিয়া কাপই বদলে দেয় নারী ক্রিকেটের ইতিহাস। ২০১৮ আসরে টুর্নামেন্টের সফলতম দল ভারতকে হারিয়ে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

দুই ফরম্যাটেই শীর্ষ তিনে যেতে চাই: নাহিদা
নাহিদা আক্তার, বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ স্পিনার। অর্থোডক্স বাঁহাতি স্পিনে সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দলের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। আসন্ন নারী এশিয়া কাপ এবং এশিয়ান গেমসকে সামনে রেখে চরচাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন নিজের এবং বাংলাদেশের লক্ষ্যসহ আরও নানা বিষয়ে।



