আসামিকে স্বজনের দেওয়া পাউরুটির ভেতরে গাঁজা-ইয়াবা
রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় নেওয়ার সময় এক হাজতির হাতে থাকা পাউরুটির ভেতর থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আদালত চত্বরেই হাজতির এক স্বজন ওই পাউরুটি দিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আজ রোববার আদালত-সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানায়।
৯ ঘণ্টা আগে