Advertisement Banner

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত কয়েদির নাম মো. আরিফ। তিনি নরসিংদীর পলাশ উপজেলার কালিমপুর গ্রামের বাসিন্দা এবং পলাশ থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

কারা সূত্রে জানা যায়, অসুস্থ হয়ে পড়লে গত ৫ জুন তাকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বন্দির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত